ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :   

ঢাকার মতিঝিলের ব্যাংকপাড়ায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকদের একটি সংগঠনের সদস্যরা। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকজন গ্রাহক ও সমর্থক ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ব্যাংকে বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, কর্মসূচি পালনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এ কারণে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করা হয়। তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ হস্তক্ষেপ করে। একপর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ ও টিয়ারগ্যাসও ব্যবহার করা হয়।
ঘটনার সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পথচারী ও কর্মজীবী মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেন। তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, গত ২৪ মে ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময় থেকেই বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছিল ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।