ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

হামে শিশুমৃত্যুতে দায়ীদের বিচার দাবি, ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ঢাবি প্রতিনিধি:
সারা দেশে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তারা বলেন, এটি কোনো স্বাভাবিক স্বাস্থ্য সংকট নয়, বরং নীতিগত ব্যর্থতা ও অব্যবস্থাপনার ফল।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি বলেন, “হামে শিশু মৃত্যু কোনো গাফিলতির বিষয় নয়, এটি একটি গুরুতর অপরাধ। দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও সাধারণ মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। তিনি অভিযোগ করেন, জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং ভুল নীতির কারণেই এ ধরনের সংকট তৈরি হয়েছে।
সমাবেশে বক্তারা শিশু মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। শেষে তারা এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।