চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে গাইবান্ধায় দলিল লেখকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও সংঘবদ্ধ সন্ত্রাসের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে দলিল লেখকরা অনির্দিষ্টকালের জন্য \'কলম বিরতি\' কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক। ঘটনার পর থেকে সাব-রেজিস্ট্রি অফিসের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগী লেখকরা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।




