ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, প্রথম অনুশীলনে চোট নিয়েই মাঠে মেসিদের সতীর্থরা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক : 

 বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সোমবার প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছেন লিওনেল মেসিরা।
স্থানীয় সময় সন্ধ্যার পর কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে পৌঁছায় আর্জেন্টিনা দল। স্পোর্টিং কানসাস সিটির আধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রকেই বিশ্বকাপ চলাকালে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করবে তারা। প্রথম দিনে খেলোয়াড়রা জিমে ফিটনেস অনুশীলনের পর মাঠে বল নিয়ে হালকা সেশন করেন।
পূর্ণাঙ্গ দল নিয়ে এটি ছিল আর্জেন্টিনার প্রথম অনুশীলন। তবে শুরু থেকেই চোটাক্রান্ত খেলোয়াড়দের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কোচ লিওনেল স্কালোনির কোচিং স্টাফ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চোটে পড়া কিংবা পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা ফুটবলারদের ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে।
চোটের তালিকায় সর্বশেষ যোগ হয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তবে দলের চিকিৎসকরা আশা করছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও পুরোপুরি ফিট নন। ইউরোপা লিগের ফাইনালের আগে বাঁ হাতের একটি আঙুল ভেঙে গেলেও ব্যান্ডেজ নিয়েই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এ ছাড়া নিকো পাস, ক্রিশ্চিয়ান রোমেরো ও হুলিয়ান আলভারেসও নিজ নিজ চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন। আর্জেন্টাইন শিবিরের বিশ্বাস, মূল টুর্নামেন্ট শুরুর আগেই তাঁরা শতভাগ ফিট হয়ে উঠবেন।
এদিকে নিকোলাস গনসালেস, গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় কয়েকজন বিকল্প খেলোয়াড়কেও প্রস্তুত রেখেছে কোচিং স্টাফ।
বিশ্বকাপের আগে ৭ জুন হন্ডুরাস এবং ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর আবার কানসাস সিটিতে ফিরে চূড়ান্ত প্রস্তুতি নেবে দলটি। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযান। গ্রুপপর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
প্রথম অনুশীলনে চোট-শঙ্কা থাকলেও আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। লক্ষ্য একটাই—বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।