ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

আত্মস্বীকৃত ঘুষের বক্তব্যের জেরে রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম সাময়িক বরখাস্ত

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

 রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর সদর দপ্তরে কর্মরত বহুল আলোচিত রাজস্ব কর্মকর্তা (আরও) মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত প্রকাশ্য বক্তব্য এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের পর এ ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 আদেশে উল্লেখ করা হয়, মো. সিরাজুল ইসলাম কর্মক্ষেত্রে তার দুর্নীতি সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বলেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মো. সিরাজুল ইসলামের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি নিজেই ঘুষ গ্রহণের কথা স্বীকার করে বলেন, তিনি ঘুষ খান, তবে কাউকে জোর করেন না; কেউ যা দেয়, তিনি তাই নেন। তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজস্ব প্রশাসনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে রহস্যজনকভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট পেজ থেকে সরিয়ে ফেলা হয়। তবে এরই মধ্যে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
এদিকে, বিতর্কিত এই রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন-এ একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে তার বিপুল সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হলে মো. সিরাজুল ইসলামের আর্থিক কর্মকাণ্ড, সম্পদের উৎস এবং চাকরিজীবনের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা হতে পারে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।