ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

আসিফ মাহামুদ - হাসনাতকে “চিটার-বাটপাড়” বলায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

 কিশোরগঞ্জ প্রতিনিধি :

 কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কঠোর ও বিতর্কিত মন্তব্য করেছেন।
সোমবার (১ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, ওই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগ রয়েছে। তিনি তাদের উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনাও করেন।
ফজলুর রহমান তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন। তিনি দাবি করেন, বর্তমান সময়ে দেশের তরুণ প্রজন্মের একটি অংশ রাজনৈতিকভাবে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রশাসন ও রাজনৈতিক কাঠামোতে নানা ধরনের অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে মন্তব্য করেন।
তবে এসব বক্তব্যের বিষয়ে আসিফ মাহমুদ বা হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।