হিলি সীমান্তে বিজিবির কড়া নজরদারি: অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতা
ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।




