‘সুপার এল নিনো’র প্রবল সম্ভাবনা: বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা
সাম্প্রতিক আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে ইতিহাসের অন্যতম শক্তিশালী ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রাকৃতিক ঘটনার প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বিধ্বংসী হারিকেন, দীর্ঘস্থায়ী খরা এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রেকর্ড ভাঙা এই এল নিনো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।




