লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত, পরিবারে শোকের মাতম
লেবাননের জেবদিন এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী যুবক প্রাণ হারিয়েছেন। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের মৃত্যুর সংবাদ দেশের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকাতুর পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।




