যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ মাদারীপুরে: স্বজনদের আহাজারিতে ভারী বাতাস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক মৃত্যুর শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের নিজ গ্রামে এসে পৌঁছেছে। শনিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে তার মরদেহ আনা হয়। প্রবাসী এই শিক্ষার্থীর মরদেহ পৌঁছালে সেখানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের গগনবিদারী আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফ্লোরিডায় নিহত হওয়ার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে তার দেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।




