মিত্রদের প্রবল বিরোধিতার মুখে হরমুজ প্রণালী উন্মুক্ত করার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প
ওয়াশিংটন — হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুরক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পরিকল্পনা থেকে আকস্মিক পিছুটান দেওয়ার নেপথ্যে বড় ধরণের কারণ উঠে এসেছে। মার্কিন প্রশাসনের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি স্থগিত করার পরেই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মূলত কৌশলগত এই বাধার কারণে অপারেশনটি চালানো অসম্ভব হয়ে পড়েছিল, যার ফলে মিত্রদের চাপের মুখে ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।




