বগুড়ার জেলা প্রশাসক ও এসিল্যান্ডের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, শোকজ জারি
আদালতের আদেশ অমান্য করার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছেন আদালত। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।




