ফেনীর দাগনভূঞায় মা হত্যা: আদালতে ছেলের লোমহর্ষক স্বীকারোক্তি
ফেনীর দাগনভূঞা উপজেলায় নিজ গর্ভধারিণী মা লাকি বেগমকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাফি জবানবন্দিতে জানান, শৈশব থেকে মা-বাবার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার কারণে তার মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই তিনি এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে আদালতের নিকট স্বীকার করেছেন।




