পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ৯০ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, সুবিধাজনক অবস্থানে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে সোমবার সকাল থেকে ভোটগণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৯০টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৬১টি আসনে জয়ী হয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অপরদিকে, তৃণমূল কংগ্রেস ২৬টি আসনে জয়লাভ করেছে। অন্যান্য দলগুলোর মধ্যে আম জনতা উন্নয়ন পার্টি ২টিতে এবং জাতীয় কংগ্রেস ১টি আসনে জয় পেয়েছে। বাকি আসনগুলোর গণনা এখনো চলমান রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।




