পাথরঘাটায় নির্মাণাধীন মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় নিজের বাড়ির পাশে নির্মাণাধীন একটি মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান শাহীন (৪০) নামের এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন ওই মসজিদে পানি ছিটানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান শাহীন স্থানীয় জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।




