ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

পৃথিবীর সবচেয়ে ব্যবসাসফল নায়িকা এখন তিনি

HURMAT ALI বাংলাদেশ
AdvertisementAdvertisement

স্বপ্নের মতো সময় কাটছে অভিনেত্রী জোয়ি সালডানার। একের পর এক পুরস্কার পাচ্ছেন, তাঁর সিনেমা মুক্তি পেলেই হচ্ছে সুপারহিট। সবশেষ জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ দিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন জোয়ি। তিনিই এখন দুনিয়ার সবচেয়ে ব্যবসাসফল অভিনয়শিল্পী। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, জোয়ি সালডানা অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত বৈশ্বিক আয় এখন ১৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

সর্বকালের শীর্ষ তিন আয় করা ছবির নায়িকা
জোয়ি সালডানার নামের পাশে আছে একের পর এক রেকর্ড। তিনি অভিনয় করেছেন সর্বকালের তিনটি সর্বোচ্চ আয় করা সিনেমায়—২০০৯ সালের ‘অ্যাভাটার’, ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
এ ছাড়া জোয়ি সালডানা হলেন প্রথম অভিনেত্রী, যিনি চারটি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলোর প্রতিটির বৈশ্বিক আয় ২০০ কোটি ডলারের বেশি। এই তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ও।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।