পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়: টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ঐতিহাসিক জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মাটিতে টাইগারদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় টাইগারদের এই অনবদ্য নৈপুণ্যের প্রশংসা করা হয় এবং আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




