উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
দেশের সামগ্রিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে প্রতিটি প্রকল্প দ্রুততার সাথে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।




