ইংলিশ চ্যানেলে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ তেলবাহী ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ বাহিনী
রবিবার সকালে ইংলিশ চ্যানেলে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল সরবরাহের নেটওয়ার্ক ব্যাহত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।




