ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরোধের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হলেও পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশন এর ভ্রাম্যমাণ আদালত মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে খননযন্ত্র ব্যবহার করে শতাধিক পাকা ও আধাপাকা অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র টার্মিনালের ভেতরে অবৈধভাবে শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। পাশাপাশি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক–এর পাশেও একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় ময়মনসিংহ জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন–এর কার্যালয়ের একাংশ ভাঙা পড়ে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা বিকেল ৩টার দিকে বাইপাস এলাকায় মহাসড়কে লাঠিসোটা নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন।
সমিতির সাবেক সহসভাপতি জুলহাস উদ্দিন অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের কার্যালয়ের অংশ ভেঙে দেওয়া হয়েছে। এ কারণেই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে জেলা ট্রাফিক পরিদর্শক গোলাম মওলা জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে সিটি করপোরেশন প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, বাস টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ছিল এবং এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জনস্বার্থে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।