ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

মিরাজের ছক্কায় ইতিহাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

ক্রীড়া ডেস্ক :

  মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসা এক দৃষ্টিনন্দন ছক্কায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। একই সঙ্গে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন শুধু ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জেতা বাকি থাকল বাংলাদেশের।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মাত্র ২ ওভারের মধ্যেই কোনো রান না তুলতে তিন উইকেট হারায় সফরকারীরা। ওপেনার ম্যাথু শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশ শূন্য রানে সাজঘরে ফেরেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে অজিরা।
তবে চতুর্থ উইকেটে মারনাস লাবুশেন ও জশ ইংলিস প্রতিরোধ গড়ে তোলেন। পরে লাবুশেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে। বৃষ্টির কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় ইনিংস আর এগোয়নি। লাবুশেন ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ও তাসকিন তিনটি করে উইকেট নেন, তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট।
বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় স্বাগতিকরা। তবে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে মজবুত ভিত্তি এনে দেন। দুজনেই ৪৩ রান করে আউট হন।
এরপর লিটন দাস ২১ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ষষ্ঠ উইকেটে দুজন মিলে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়েন। শেষ মুহূর্তে রাইলি মেরেডিথের বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মিরাজ। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন, হৃদয় খেলেন ২৩ রানের কার্যকর ইনিংস।
বল হাতে ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ম্যাচসেরার পুরস্কার জেতেন। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ এখন ১৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়াকে বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়ে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।