ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement


নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচি পালনের সময় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং ৩০ মে ভোরে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। একই দিন বেলা ১১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজার–এ পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।
এ ছাড়া ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।