ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

গোপালগঞ্জ প্রতিনিধি :

 গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ থাকার তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন শেখ পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, “তিন দিন আগে থেকে ওই তরুণ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। পরে এলাকাবাসী পুকুরে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।