হান্তাভাইরাস আক্রান্ত প্রমোদতরি তেনেরিফে পৌঁছেছে, যাত্রীদের প্রত্যাবাসন শুরু
প্রাণঘাতী হান্তাভাইরাস প্রাদুর্ভাবের কবলে পড়া একটি প্রমোদতরি রবিবার ভোরে স্পেনের তেনেরিফে দ্বীপে এসে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা অধিকাংশ যাত্রীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন সেখান থেকেই শুরু করা হবে।




