সন্ত্রাসবিরোধী মামলায় জামিনে মুক্ত শেখ তাসনিম আফরোজ ইমি
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি প্রদান করে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ঘটনার প্রেক্ষিতে তাকে আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হয়েছিল।




