রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার পদ্ধতি সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে এবং এতে সেবার তুলনায় ভোগান্তিই বেশি হচ্ছে। অবিলম্বে এই মিটার স্থাপন কার্যক্রম বন্ধ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।




