বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল: মাহদী আমিন
বিশ্বের অন্যান্য দেশের বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের অস্থিরতা সত্ত্বেও সরকার অভ্যন্তরীণ বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সাধারণ মানুষের নাগালে রাখতে সচেষ্ট রয়েছে।




