ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এস এম আলী আজম ও আশিকুর রহমান ওরফে রনি নামের দুই ব্যক্তিকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই সাজা ঘোষণা করেন। ভূয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ের দায়ে তাদের এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।




