বাজার অস্থিরতার মূল কারণ অনুমাননির্ভর মূল্যবৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তুলনায় বাজারে ‘স্পেকুলেটিভ ইনফ্লেশন’ বা অনুমাননির্ভর মূল্যবৃদ্ধিই এখন বড় সংকট। মন্ত্রীর মতে, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়লেও নিত্যপণ্যের দাম যেভাবে অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে, তা কোনোভাবেই বাস্তবসম্মত বা যুক্তিযুক্ত নয়।




