ফেনীতে মিথ্যা মামলায় কারাবরণকারী ইমামের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবি এনসিপির
ফেনীতে একটি সাজানো ধর্ষণ মামলায় ভিত্তিহীন অভিযোগে কারাভোগের শিকার হওয়া মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ এবং কর্মস্থলে সসম্মানে পুনর্বহালের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক দল (এনসিপি)। সম্প্রতি এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই ষড়যন্ত্রমূলক মামলার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। সংগঠনটি জানায়, অন্যায্যভাবে দীর্ঘ সময় কারাবরণ করায় জুবায়েরের সামাজিক মর্যাদা ও পেশাগত জীবনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।




