পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হলো বহুল প্রতীক্ষিত ভোট গণনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণের মাহেন্দ্রক্ষণ উপস্থিত। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যজুড়ে নির্ধারিত গণনাকেন্দ্রগুলো। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল আজই স্পষ্ট হতে চলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের নজর এখন রাজ্যের প্রশাসনিক ক্ষমতার রাশ কার হাতে যাচ্ছে, সেই দিকে।




