পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথগ্রহণ অনুষ্ঠান শনিবার
শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই দলের পক্ষ থেকে পরবর্তী সরকার গঠন ও নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, আগামী শনিবার রাজভবনে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।




