পুলিশকে আরও জনবান্ধব ও পেশাদার হওয়ার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মান উন্নয়ন এবং জনগণের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, পুলিশ বাহিনীকে সেবামূলক মনোভাব নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।




