প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মাসে ২১টি ধূসর তিমির মৃত্যু: নেপথ্যে কী কারণ?
গত তিন মাসে ওয়াশিংটন অঙ্গরাজ্যের উপকূলবর্তী এলাকায় অস্বাভাবিক হারে মৃত ও শীর্ণকায় ধূসর তিমি ভেসে আসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রশান্ত মহাসাগরীয় তীরে তিমির এই গণমৃত্যু এবং মৃতদেহগুলো ক্রমাগত উপকূলে আছড়ে পড়ার বিষয়টি সামুদ্রিক পরিবেশের জন্য এক বড় ধরণের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।




