দিনাজপুরের বিরামপুরে স্বর্ণের বার আত্মসাতের চেষ্টা: ২ পুলিশ সদস্য প্রত্যাহার
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পাচারকারীর নিকট থেকে উদ্ধারকৃত স্বর্ণের বার হাতিয়ে নেওয়ার অপচেষ্টার অভিযোগে দুই পুলিশ সদস্যকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি বিরামপুর ও হিলি সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




