ঢাকাকে অপরাধমুক্ত করতে ডিএমপির সাঁড়াশি অভিযান শুরু
রাজধানী ঢাকাকে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়া চক্রের কবল থেকে মুক্ত করতে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এই অভিযানে অংশ নিচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরের শৃঙ্খলা বজায় রাখতে এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।




