জাতীয় স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক চুক্তি সংশোধনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত কোনো চুক্তি হুট করে এককভাবে বাতিল বা পরিবর্তন করা সম্ভব নয়। তবে চুক্তি বাস্তবায়নের কোনো পর্যায়ে যদি সেটি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হয়, তবে সেই চুক্তির আইনি কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সংশোধনী আনার সুযোগ রয়েছে।




