চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য এবারও থাকছে না কোনো ‘ম্যাংগো ক্যালেন্ডার’
চাঁপাইনবাবগঞ্জে আম সংগ্রহের ক্ষেত্রে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। আমের পরিপক্বতা ও স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে চাষিরা নিজেদের সুবিধামতো সময়ে আম পাড়তে পারবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্তের ফলে আম চাষি ও ব্যবসায়ীরা বাজারের চাহিদা অনুযায়ী ফল সংগ্রহ ও বিপণন করতে পারবেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করবে বলে ধারণা করা হচ্ছে।




