গোপালগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের মুকসুদপুরে পৈতৃক সম্পত্তির ওপর হাইকোর্টের জারি করা স্থায়ী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখল ও পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এই অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন যে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী পক্ষ বেআইনিভাবে তাদের পৈতৃক সম্পত্তিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যা প্রচলিত আইনের চরম অবমাননা। ক্ষতিগ্রস্ত পরিবারটি এই বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।




