গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: চালকের পা বিচ্ছিন্ন, আহত ৪
গাইবান্ধায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের তীব্র ধাক্কায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাসচালকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার বাম পা-ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় বাসের অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করেছে।




