খ্রিস্টানদের সুশৃঙ্খল জীবন দেখে ঈশ্বরে বিশ্বাস ফিরে পেয়েছেন জেডি ভ্যান্স
নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার নতুন বই ‘কমিউনিয়ন’-এ নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা বিস্তারিত তুলে ধরেছেন। দীর্ঘ সময় জাগতিক সাফল্যের পেছনে ছুটে চলার পর কীভাবে খ্রিস্টধর্ম তাকে জীবনের নতুন অর্থ ও উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করেছে, তা তিনি এখানে বর্ণনা করেছেন। ভ্যান্স জানান, ধর্মপ্রাণ খ্রিস্টানদের গোছানো জীবনযাত্রা এবং তাদের জীবনের স্থিরতা পর্যবেক্ষণ করেই তিনি পুনরায় ঈশ্বরের প্রতি এবং ধর্মীয় বিশ্বাসের পথে ফিরে আসার অনুপ্রেরণা লাভ করেন।




