ঈদযাত্রা: মাঝনদী থেকে লঞ্চে যাত্রী ওঠা নিষিদ্ধ করলেন নৌপরিবহন মন্ত্রী
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথের সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর নির্দেশনা প্রদান করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে মাঝনদী থেকে নৌকা কিংবা স্পিডবোটের মাধ্যমে কোনো যাত্রী চলন্ত লঞ্চে উঠতে পারবেন না। নৌ দুর্ঘটনারোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।




