ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় ৮০ বিলিয়ন ডলার, কংগ্রেসকে দেওয়া তথ্যের তুলনায় দ্বিগুণ
ইরান যুদ্ধের ময়দানে ব্যবহৃত গোলাবারুদের মজুদ নতুন করে গড়ে তুলতে প্রায় ৮০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বা সম্পূরক তহবিলের অনুরোধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই ব্যয়ের পরিমাণ কংগ্রেসকে দেওয়া প্রাথমিক হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা যুদ্ধকালীন খরচ নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।




