ইরান আলোচনায় জেডি ভ্যান্সের 'বিরাট অগ্রগতি', অবজ্ঞার দাবিকে 'বিদেশি অপপ্রচার' বলল যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছেন একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা। আলোচনায় ভ্যান্সকে অবজ্ঞা করার যে খবর ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন দাবি করে ওই কর্মকর্তা একে ইরানি সংবাদমাধ্যমের 'বিদেশি অপপ্রচার' হিসেবে অভিহিত করেছেন।




