আমেরিকার সঙ্গে আলোচনায় অগ্রগতি সত্ত্বেও চুক্তি এখনই হচ্ছে না: ইরান
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার তেহরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করার পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা নিরসনে কোনো সমঝোতা বা চুক্তি এখনই আসন্ন নয়। যদিও দ্বিপাক্ষিক আলোচনায় কিছুটা অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় এবং আলোচনার প্রয়োজন বলে মনে করছে তেহরান।




